অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে ভারতে চলছে নানা আলোচনা। এর মধ্যে জানা গেল মন্দিরের কাছাকাছি একটি প্লট নিয়েছেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের বিল্ডার দ্য হাউজ অব অভিনন্দন লোধার হাউজিং কমপ্লেক্স দ্য সরজুতে এ প্লট কিনেছেন তিনি। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদন থেকে আরো জানা যায়, এখানে ১০ হাজার স্কয়ার ফিটের একটি বাংলো তৈরির ইচ্ছা আছে অমিতাভের। আরো জানা যায়, বর্তমানে এ প্লটের মূল্য সাড়ে ১৪ কোটি রুপি।