শাহরুখ খানের ডাঙ্কি নিয়ে চলছে তুমুল আলোচনা। সিনেমার গান নিয়ে তৈরি হচ্ছে রিল। তেমনই এক ভিডিওতে এবার দেখা মিলল ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইলের। শাহরুখ খানের ফ্যান ক্লাবের একটি এক্স পেজ থেকে গেইলের এ ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে গেইলকে ‘লুট পুট গ্যায়া’য় নাচতে দেখা যায়। ভিডিওটি শাহরুখের এক্স থেকে শেয়ার করে শাহরুখ জানিয়েছেন গেইলের সঙ্গে পা মেলানোর অপেক্ষায় আছেন তিনি।