ব্রুকলিন নাইন-নাইন সিরিজ দিয়ে সর্বাধিক পরিচিতি পান অভিনেতা আদ্রে ব্রাওয়ার। ৬১ বছর বয়সে মারা গেছেন এ অভিনেতা। কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অভিনেতার মৃত্যুর খবর ভ্যারাইটিকে নিশ্চিত করেছেন তার মুখপাত্র জেনিফার অ্যালেন। সিনেমা ও সিরিজ মিলিয়ে ষাটের বেশি টাইটেলে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি দুবার এমি অ্যাওয়ার্ড জিতেছেন।