বক্স অফিসে চমক দেখিয়ে যাত্রা করল তেলেগু সিনেমা ‘‌ফ্যামিলি স্টার’। মুক্তির প্রথম দিনে কেবল ভারতেই সিনেমাটি ঝুলিতে তুলেছে ৫ কোটি ৭৫ লাখ রুপি। পরশুরাম পেটলার পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন বিজয় দেবরকোন্ডা ও মৃণাল ঠাকুর। বিজয়ের সঙ্গে মৃণালের এটিই প্রথম কাজ। যদিও মৃণাল দুলকার সালমানের ‘‌সীতা রামাম’-এ সাফল্য দেখিয়েছেন। এদিকে পরশুরাম পেটলার সঙ্গে বিজয় দ্বিতীয়বারের মতো কাজ করছেন, যা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। সূত্র: হিন্দুস্তান টাইমস