যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ফোর’-এ প্রচার হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। চলতি বছরের জুনে শুরু হওয়া অধিবেশনে প্রচার হবে ছবিটি। উল্লেখ্য চ্যানেল ফোরে প্রথম বাংলাদেশী সিনেমা হিসেবে প্রদর্শিত হয়েছিল তারেক মাসুদের ‘মাটির ময়না’। পরবর্তী সময়ে আরো দুটি বাংলা সিনেমা দেখানো হয়েছিল, যার সবই ছিল তারই নির্মাণ।
যুক্তরাজ্যের টিভি চ্যানেলে ফারুকীর সিনেমা
যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ফোর’-এ প্রচার হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।










