জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের মধ্যে চলা মামলার ছয় হাজার পাতার আদালতের দলিল প্রকাশিত হয়েছে। এসব থেকে জানা গিয়েছে, মামলার কার্যক্রম শুরুর আগেই অ্যাম্বারের টিম দাবি করেছিল, জনি ডেপের অবমাননাকর বক্তব্যের জন্য তাদের মক্কেল তিন থেকে পাঁচ বছরে প্রায় ৫ কোটি ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা আরো দাবি করেন, অ্যাম্বার জেসন মোমোয়া, গাল গাদোত, আনা ডি আর্মাসের সমকক্ষ তারকা। এছাড়া স্বামী-স্ত্রী থাকার সময় জনির একটি সিনেমার আয় থেকে স্ত্রী হিসেবে প্রাপ্য ১ কোটি ডলারও নেননি অ্যাম্বার হার্ড।