রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল মুক্তি পাচ্ছে আগামীকাল। সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাংগা। অ্যানিমেল বাংলাদেশেও মুক্তি পাচ্ছে একই সঙ্গে। এ নিয়ে বাংলাদেশের দর্শকের দাবি ছিল। সে দাবি পূরণ করে সিনেমাটি আমদানি করা হয়েছে। অ্যানিমেল আমদানি করেছে কিবরিয়া ফিল্মস। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সেন্সরে জমা দেয়া হবে সিনেমাটি এবং সেন্সর বোর্ডের সম্মতি পেলে আগামী ১ ডিসেম্বরই মুক্তি দেয়া হবে অ্যানিমেল।