সিরাজগঞ্জে মোবাইল গেম খেলতে না দেয়ায় কীটনাশক ট্যাবলেট খেয়ে রাফি নামের অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রোববার রাতে উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নে রাজমান গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাবা-মায়ের অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।