ঝিনাইদহে ওলকচু ও মুখিকচু উৎপাদন প্রযুক্তি এবং জৈবকৃষি বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে সদর উপজেলা কৃষি অফিস। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব ও ইমদাদুল হাসান। দিনভর এ প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন। পরে সনদপত্র বিতরণ করা হয়।