নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার তার করোনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। আজ সোমবার বিকালে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই মাঠপর্যায়ে তৎপর ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। করোনাকালে তার সময়োপযোগী নানা সিদ্ধান্ত ও উদ্যোগে সুফল পেয়েছে বন্দরবাসী। বন্দরে করোনার সংক্রমণ ঠেকাতে শুরু থেকেই নানা উদ্যোগ নিয়েছেন ইউএনও শুক্লা সরকার।
বাজারে নকল পণ্য বিপণন ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনায় আক্রান্তের বাড়ি লকডাউন করা , গ্রাম লকডাইন করা ও লকডাউন বাড়িতে খাদ্য সামগী পৌঁছে দেয়াসহ নানা কাজ করে ব্যাপক প্রশাংসা কুড়িয়েছেন এই ইউএনও।
এর আগে শুক্লা সরকারের স্বামী ডিএমপি উত্তর বিভাগ (গোয়েন্দা) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম সাকলাইন করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি করোনামুক্ত হয়ে কর্তব্যকাজে ফিরেছেন।
এ বিষয়ে ইউএনও শুক্লা সরকার বলেন, রোববার আমার করোনা নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। আমার শরীরে ব্যথা ছাড়া আর কোনো উপসর্গ নেই। বর্তমানে আমি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি।










