মুক্তিযুদ্ধে ১৬ এপ্রিল প্রতিরোধ যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামে ১১ জন মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও শহীদ মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী ছাড়া সরকারিভাবে স্বীকৃতি পাননি আর কেউ। গতকাল ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে শহীদদের মুক্তিযোদ্ধাদের স্বীকৃতির পাশাপাশি নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের স্বজনরা।
ঝিনাইদহে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি
মুক্তিযুদ্ধে ১৬ এপ্রিল প্রতিরোধ যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামে ১১ জন মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও শহীদ মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী ছাড়া সরকারিভাবে স্বীকৃতি পাননি আর কেউ।










