নির্বাচনে ভোটার আনার দায়িত্ব অনেকটাই
প্রার্থীদের বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আজ বুধবার (২৭ ডিসেম্বর)
গাইবান্ধায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
এসময় আরো বলেন, ‘ভোটার নাই নির্বাচনে প্রাণ নাই’।
ইসি রাশেদা বলেন, ‘নির্বাচনে ভোটার
আনার দায়িত্ব কিন্তু অনেকটাই প্রার্থীদের। আর এবারের ভোটারদের ভোট অধিকার নিশ্চিত
করার জন্যই মাঠে নেমেছে নির্বাচন কমিশন।’
গাইবান্ধা জেলা প্রশাসকের আয়োজনে জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা
কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর
রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন ও রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
মোহাম্মদ আজিজুল ইসলাম।









