গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ‘‌শিশু বক্তা’ নামে পরিচিত হাফেজ কারি মাওলানা আবু রায়হান আজাদীর (২২) মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তায় (ফারুকের মোড়) এ দুর্ঘটনা ঘটে। 


নিহত আবু রায়হান রংপুর তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, আবু রায়হান আজাদী মোটরসাইকেলে করে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন। ফারুকের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলসহ তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা অপর দুই আরোহী মোফাজ্জল মিয়া ও তাজুল ইসলাম। আহতরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।


বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান। এ ঘটনায় একটি আনইউজুয়াল ডেথের (ইউডি) মামলা হয়েছে।