নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার গায়েনপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত মা ও মেয়েকে অ্যাসিড নিক্ষেপকারী খোকন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে কুমিল্লা জেলার তিতাস থানার বাতাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খোকন দগ্ধ নারীর দ্বিতীয় স্বামী। গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।
আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার গায়েনপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত মা ও মেয়েকে অ্যাসিড নিক্ষেপকারী খোকন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।









