নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের ২ নম্বর রেল গেট এলাকায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু।










