গাইবান্ধা সদর উপজেলায় নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ট্যাব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম। জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের এসব ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া হয়েছে। সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ২৩৯টি ট্যাব বিতরণ করা হয়।