যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরো ৭৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় জনকে ৯১৪ জনকে গ্রেফতার করা হয়। সর্বমোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৫৭ জনকে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার বিকাল থেকে আজ বিকাল) অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো হলো— ১টি শুটার গান, ১টি কার্তুজ ও ২টি চাকু।