চট্টগ্রাম নগরীর সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তারা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার আব্দুল আজিজ জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। আমাদের কাছে খবর অনুযায়ী সেটি একটি ফোম কারখানা। আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত পরে জানা যাবে। তবে আগুনের ভয়াবহতা কিছুটা কমেছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে নগরীর ২নং গেইট এলাকায় কর্ণফুলী কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পরে ফায়ার সার্ভিসের রাতভর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।










