বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক এটিএন বাংলায় ভাংচুর ও অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটেছে। সোমবার (৫ আগস্ট) বিকাল ৩টা থেকে এ ভাংচুর শুরু হয়। এতে ভবনের অবকাঠামো
ও টেলিভিশন চ্যানেলটির বিভিন্ন সম্পদ নষ্ট হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে
যাওয়ার ঘোষণায় বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি
ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার হয়ে ফার্মগেট অভিমুখে যাচ্ছিল। আন্দোলনকারীদের
মধ্যে থেকে কয়েকজন এটিএন নিউজে প্রবেশ করে প্রবেশমুখে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে সেখানে
আরো কিছু জনতা প্রবেশ করে টেলিভিশন চ্যানেলটির ভেতরে ভাংচুর করে। প্রতিবেদন লেখা পর্যন্ত
ভবনে ভাংচুর কার্যক্রম চলমান রয়েছে।










