ব্রাহ্মণবাড়িয়ায় ‘পদক্ষেপ’ নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) মাঠকর্মী শাকিব মিয়াকে (২৭) ছুরিকাঘাত করে ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আখাউড়া-বরিশাল সড়কের বড়বাজার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আসলাম হোসেন।