নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নববধূকে হত্যার দায়ে তার স্বামী শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির উপস্থিতিতে গতকাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আসামির বয়স কম হওয়ায় এবং এরই মধ্যে চার বছর কারাভোগ করায় মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নববধূকে হত্যার দায়ে তার স্বামী শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।










