কক্সবাজারের উখিয়ায় ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির পরিচালক (অধিনায়ক) আলী হায়দার আজাদ আহমেদ। তিনি জানান, বুধবার রাতে কক্সবাজার বিজিবি ব্যাটালিয়নের অধীন রেজুপাড়া বিওপির একটি দল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া নামক স্থানে বিপুল পরিমাণ ইয়াবা লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালায়। পরে ওই স্থানে ব্যাপক তল্লাশি করে পাহাড়ে লুকানো অবস্থায় ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়ায় চার লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির পরিচালক (অধিনায়ক) আলী হায়দার আজাদ আহমেদ।









