গাইবান্ধার গোবিন্দগঞ্জ
উপজেলায় প্রাইভেট কার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৩০ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা-রংপুর মহাসড়কের
পান্থাপাড়া এলাকায় ঢাকাগামী পলাশবাড়ী এক্সপ্রেসটি ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেট কারের
ওপর উঠে যায়। এতে কারের চালক ও যাত্রী দুজনই মারা যান ।
নিহতরা হলেন ঢাকার
খিলক্ষেত এলাকার আবুল বাসার (৬০) ও কুমিল্লার দাউদকান্দি আলীপুর এলাকার চালক মিজান
(৩৫)।
দুর্ঘটনাটির খবরটি
নিশ্চিত করেছে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা
নির্বাহী অফিসার আরিফ হোসেন।









