ওয়েজ বোর্ড ঘোষণা, নবম ওয়েজ বোর্ড অনুযায়ী বকেয়া পরিশোধ, টেলিভিশন সাংবাদিকদের জন্য অভিন্ন বেতন কাঠামো ঘোষণাসহ বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সমাবেশ হয়েছে। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ।