ফ্যামিলি কার্ড বাস্তবায়নের দলীয় প্রভাবমুক্ত থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভায় এ নির্দেশনা দেন তিনি।
সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন দেয়া হয়। এছাড়া ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন (সংশোধন) গাইডলাইন ২০২৬ চূড়ান্তকরণ এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালার খসড়া পর্যালোচনা ও নীতিগত অনুমোদন দেওয়া হয়।
সভায় মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










