বন্ধ হওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, বাসদ নেতা নব কুমার কর্মকার, সিপিবি সভাপতি ইসমাইল হোসেন, জাসদ নেতা মাহবুব-এ-খোদা টুটল, সাংস্কৃতিক কর্মী মোমিন বাবু, সাংবাদিক ইসমাইল হোসেন প্রমুখ।