যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে অনুষ্ঠিত হলো বাংলা বিভাগের শিক্ষার্থীদের মিলনমেলা। এতে ১৯৬২ থেকে ২০২২ সাল পর্যন্ত ৪০টি ব্যাচের নিবন্ধিত ৪৫০ শিক্ষার্থী অংশ নেন। কলেজ ক্যাম্পাসে মিলনমেলার উদ্বোধন করেন অধ্যক্ষ মর্জিনা আক্তার ও বাংলা বিভাগের ১৯৬২ সালের প্রথম ব্যাচের শিক্ষার্থী আমজাদ হোসেন ও শরিফুল ইসলাম। পরে একটি শোভাযাত্রা শহর ঘুরে শিল্পকলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অবসরপ্রাপ্ত ও বর্তমান ছয়জন বিভাগীয় প্রধানকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।