সম্প্রতি সারা দেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও
হামলার ঘটনা ঘটেছে। এ সময়
থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া বেশ
কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো
হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য
জানানো হয়েছে।
হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়, সারা দেশ থেকে
সম্প্রতি লুণ্ঠিত বিভিন্ন ধরনের ৫৩৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০ হাজার
২১৯ রাউন্ড গুলি, ৩৫৯টি টিয়ার গ্যাস সেল এবং ১৪২টি সাউন্ড গ্রেনেড
উদ্ধার করা হয়।










