ঝিনাইদহে তিন দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার মধুপুর বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান কৃষিবিদ ড. মো. নুর আলম সিদ্দিকী।
এছাড়া প্রশিক্ষণ প্রদান করেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া
শারমিন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যরা। তিন দিনব্যাপী কর্মশালায় দুই শিফটে অংশগ্রহণ করবেন কৃষি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও পুরোহিত স্বাস্থ্যকর্মীসহ ৬০ জন প্রশিক্ষক।










