ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে গতকাল অর্ধেক ভর্তুকি মূল্যের রিপার ও কম্বাইন্ড হারভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলী, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, ইউএনও এসএম শাহিন, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খাইরুল ইসলাম প্রমুখ।