চট্টগ্রামের রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে দূর্বৃত্তের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম আলমগীর ওরফে আলম (৫৫)।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিপক্ষের গুলিতে সম্ভবত আলমগীর নিহত হয়েছেন। তবে বিস্তারিত তথ্য তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না।