করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতের লক্ষ্যে লক্ষ্মীপুরে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বাজারে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে নিজস্ব কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আইয়ুব মিঞা রানা, ডা. মো. যোবায়ের হোসেন, ডা. মাইনউদ্দিন তুহিন, খামারি জহির উদ্দি, মিরণ ভূইয়া প্রমুখ।