ঘন কুয়াশার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরে পণ্য খালাস বিঘ্নিত হচ্ছে। গতকাল সকালে পণ্য লোড-আনলোড করতে না পেরে অলস সময় কাটিয়েছেন বন্দরের শ্রমিকরা। নৌযান বন্ধ থাকায় পণ্য লোড-আনলোড করা যাচ্ছে না বলে জানিয়েছেন আশুগঞ্জ ফেরিঘাট পরিবহন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মো. রুমেল মুন্সি। ফলে এক হাজারেরও বেশি শ্রমিক বেকার বসে আছেন বলেও জানান তিনি।
আশুগঞ্জ নদীবন্দরে কুয়াশায় বিঘ্নিত পণ্য খালাস
ঘন কুয়াশার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরে পণ্য খালাস বিঘ্নিত হচ্ছে।










