গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে নির্বাচন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মীর শাহে আলম বলেন, ‘আগামী এক বছরের মধ্যে দেশের পাঁচটি প্রধান স্থানীয় সরকার (প্রতিষ্ঠানে) নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। আমরা আশা করছি চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করতে পারব।’

কোন নির্বাচন আগে হবে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, ‘কোন নির্বাচন আগে বা পরে হবে তা চূড়ান্ত করা হবে বাজেটপ্রাপ্তির ওপর ভিত্তি করে। নির্বাচন আসলে বর্ষা মৌসুমের পর শুরু হবে বলে আমি মনে করি। কারণ বাংলাদেশে নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়। স্থানীয় সরকার নির্বাচন আরো বেশি উৎসবমুখর হয়। যেসব নির্বাচনে অপেক্ষাকৃত বেশি বাজেটের প্রয়োজন, সেগুলো পরের ধাপে সম্পন্ন করা হবে।’