সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার শিগগিরই ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করবে। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে এ কথা বলা হয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের লাইভে বলা হয়েছে, শেখ হাসিনা দিল্লিতেই থাকতে পারেন অথবা লন্ডনেও যেতে পারেন।