গাইবান্ধায় অগ্রযাত্রা সংগঠনের উদ্যোগে পণ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। নারী উদ্যোক্তার পরিচিতি বাড়ানো, বন্ধন তৈরি ও নতুন প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার বার্তা পৌঁছে দিতে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে গতকাল এ মেলার আয়োজন করা হয়। মেলায় নতুন-পুরনোসহ অর্ধশতাধিক নারী-পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।