আখাউড়া-আগরতলা রেলপথে প্রথম বারের ম চালানো হয়েছে ট্র্যাক কার। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে এ ট্র্যাক কার চালানো হয়।
স্থানীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী ২২ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে এ পথে রেল চলাচল শুরু হতে পারে। সেই প্রস্তুতি হিসেবেই মূলত ট্র্যাক কার চালানো হয়েছে।
টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর বকশি বলেন, ‘আখাউড়া-আগরতলা রেলপথ কাজ পুরোপুরি এখনো শেষ না হওয়ায় শুধুমাত্র গঙ্গাসাগর ইয়ার্ডে প্রস্তুতিমূলক এ ট্র্যাক কার চালানো হয়। আগামী ২২ আগস্টের মধ্যে আখাউড়া-আগরতলা রেললাইনের কাজ সম্পূর্ণ হবে।
উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালে। এই প্রকল্প বাস্তবায়ন হলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত ভ্রমণ করা যাবে। আখাউড়া-আগরতলা রেলপথ বাস্তবায়নে মোট ব্যয় হচ্ছে ৪০০ কোটি টাকা। এরমধ্যে বাংলাদেশের অংশ বাস্তবায়নে ব্যয় হচ্ছে ২৪১ কোটি টাকা।










