রাজধানীর উত্তরার আজমপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের
নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে আন্দোলকারীরা
মহাসড়কে আগুন দেয়।
আজ রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তার আগে আন্দোলনকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বিএনএস থেকে
আজমপুর পর্যন্ত সড়কে অবস্থান নেন। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
একই সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও সড়কে অবস্থান নেন।
পরে আন্দোলনকারীদের সঙ্গে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে
জড়ায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।










