দায়িত্ব গ্রহণের আগেই আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে নির্বাচিত প্রতিনিধিরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান চাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহইয়া আখতার।

চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘চাকসু নির্বাচন কমিশনের শেষ কাজ হলো নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করানো। আমরা সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে শপথ অনুষ্ঠানটি খুব সুন্দর পরিবেশে সম্পন্ন করেছি। এর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ হলো।’