প্রধান শিক্ষককে হত্যার হুমকির রেশ কাটটে না কাটতেই এবার ইছালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক দুখু মিয়াকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাজহারের বিরুদ্ধে। স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে প্রাণনাশের হুমকি ও গালি দিচ্ছে এমন অভিযোগ এনে শনিবার যুবলীগ নেতা মাজহারসহ ছয়জনের নামে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি। তবে অভিযুক্ত যুবলীগ নেতা মাজহার বিষয়টি মিথ্যা দাবি করে বলেন, রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে একটি গ্রুপ আমার নামে নানা মিথ্যা তথ্য রটাচ্ছে। এদিকে বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের পরেও স্বপদে বহাল রাখায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে যুবলীগের নেতাকর্মীদের মাঝে।
যশোরে প্রধান শিক্ষকের পর এবার যুবলীগ নেতাকে হত্যার হুমকি
প্রধান শিক্ষককে হত্যার হুমকির রেশ কাটটে না কাটতেই এবার ইছালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক দুখু মিয়াকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাজহারের বিরুদ্ধে।










