নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কিশোর অপরাধী গ্রুপের লিডারসহ আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১১-এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু গতকাল দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতার কিশোর অপরাধীরা দীর্ঘদিন দলবদ্ধ হয়ে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।