ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক করেছে বিজিবি। গতকাল ভোররাতে মহেশপুর উপজেলার মাটিলা ও সামন্তা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা নিজেদের বাংলাদেশী বলে দাবি করছেন। বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় মাটিলা সীমান্ত থেকে ১৯ জন ও সামন্তা এলাকা থেকে আটজনকে আটক করা হয়।