জাতীয় নাগরিক পার্টির ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকছেন নাহিদ ইসলাম, সদস্যসচিব পদে রয়েছেন আখতার হোসেন।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুজনের নাম ঘোষণা করেন জুলাই গণ–অভ্যুত্থানে নিহত ইসমাঈল হোসেন রাব্বির বোন মীম আক্তার।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দলের কমিটি ঘোষণা শুরু হয়। আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণার পর দলের আংশিক অর্গ্যানোগ্রাম পড়ে শোনান আখতার হোসেন। কমিটিতে মোট ১৫১টি পদ রয়েছে।