ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৬ আসনে দলীয় প্রার্থীর নাম আগেই জানিয়েছিল বিএনপি। এবার আরো ৩৬টি আসনে দলটি নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এ নিয়ে বিএনপি মোট ২৭২টি আসনে নিজেদের প্রার্থী দিল।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রার্থীদের নাম ঘোষণা করেন। বাকি ২৮ আসনের তালিকাও যথাসময়ে ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন, তাদেরগুলো এবং আমাদের দুই-একটা ডিসিশন হবে, সেগুলো আমরা আরো পরে ঘোষণা করব। বাকিগুলো আমরা যথাসময়ে ঘোষণা করব।’
নতুন প্রার্থী ঘোষণায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবের পাশে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নতুন করে যারা বিএনপির মনোনয়ন পেলেন
ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে একেএম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা ও টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু।
যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন ও ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল।
ময়মনসিংহ-৪ আসনে মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল।
মানিকগঞ্জ-১ আসনে এসএ জিন্নাহ কবির, মুন্সিগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মো. মজিবুর রহমান ও রাজবাড়ী-২ আসনে মো. হারুন অর রশীদ।
ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৈধুরী ও হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া।
কুমিল্লা-২ আসনে মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।










