বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত অসহযোগ কর্মসূচি ঘিরে সংঘাত-সংঘর্ষে রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে অন্তত চারজন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সন্ধ্যায় অজ্ঞাত দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেকে নিয়ে আসা হয়। চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে যারা নিয়ে এসেছিলেন, তারা মরদেহ দুটি নিয়ে যান।
এর আগে মো.
মিরাজ (২৫) এবং আব্দুল্লাহ
সিদ্দিক (২৩) নামে দুজনের মৃত্যুর খবর দিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ। তিনি জানান, মো. মিরাজ বুকে
ও পেটে গুলিবিদ্ধ হন
মিরপুর ১০ নম্বরে আলোক
হাসপাতালের সামনে। তার মরদেহ ঢামেকে
আনা হচ্ছে। এছাড়া নিহত আরেকজন আব্দুল্লাহ
সিদ্দিক। তিনি সায়েন্সল্যাব ও
জিগাতলা রোডের মাঝামাঝি স্থান থেকে গুলিবিদ্ধ হন।
তার পিঠ দিয়ে গুলি
ঢুকে বুক দিয়ে বেরিয়ে
গিয়েছে। এছাড়া ও তার পেটে
আরেকটি গুলি রয়েছে।
সংঘর্ষের
ঘটনায় এখন পর্যন্ত ঢামেক
হাসপাতালে ১৪৫ জন ভর্তি
হয়েছেন, তার মধ্যে ৮৫
জন গুলিবিদ্ধ।
এদিকে
সংঘাত সংঘর্ষের ঘটনায় ৫০ জন গুলিবিদ্ধ
হয়ে মিরপুর ১০ নম্বরের আলোক
হাসপাতালে রয়েছেন। এছাড়াও আরো আহতরা আশেপাশের
বিভিন্ন হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।










