কক্সবাজার সমুদ্রসৈকতে একসঙ্গে গোসলে নেমে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ২টার দিকে সৈকতের কলাতলী সায়মন বিচ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন শাহীনুর রহমান (৬০) এবং তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।