নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝিনাইদহে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এইডের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের আওতায় এ র‌্যালির আয়োজন করা হয়। গতকাল সকালে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন গ্রাম ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেয় ওই এলাকার অর্ধশত নারী ও স্কুলছাত্রী।