লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগম ওরফে ভেলবা আক্তার (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে রেদওয়ান হোসেন মিলনকে (২৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। রেদওয়ান হোসেন মিলন জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের মৃত আলী আকবরের ছোট ছেলে। মামলার বাদী তার মামা মো. টিপু সুলতান (৫১)। মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সকালে বাড়ির লোকজন আমেনা বেগমের বসতঘর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে। এ সময় বাইরে থেকে আমেনা বেগমের ছোট ছেলে মিলনকে ঘরের ভেতর দেখতে পান তারা। বাড়ির লোকজন ডাকাডাকি করলে মিলন ঘরের দরজা খুলে দেয়, পরে তারা ভেতরে ঢুকে আমেনা বেগমের পোড়া মরদেহ দেখতে পান। বাড়ির লোকজনের কাছে তিনি মাকে কুপিয়ে হত্যার পর মরদেহে আগুন দেয়ার কথা জানান। পরে তারা মিলনকে আটকে রেখে পুলিশকে খবর দেন।
যুবকের মৃত্যুদণ্ড
লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগম ওরফে ভেলবা আক্তার (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে রেদওয়ান হোসেন মিলনকে (২৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।









