টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনসহ (৫৪) তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।

ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্য দুজন হলেন— ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩০ মিনিট থেকে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।