পুঁ‌জিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং চার কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন পদত্যাগ ক‌রে‌ছেন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করার বিষ‌য়টি সংবাদ বিজ্ঞ‌প্তির মাধ্য‌মেও জা‌নি‌য়ে‌ছেন বিএসই‌সি চেয়ারম্যান।

সম্প্রতি ইআর‌এ‌ফের এক সে‌মিনা‌রে দুই সপ্তা‌হের ম‌ধ্যে বিএসই‌সির চেয়ারম্যান ও ক‌মিশনার প‌দে নতুন নি‌য়োগ দেয়া হ‌বে জা‌নি‌য়ে‌ছি‌লেন অর্থ ও প‌রিকল্পনা মন্ত্রী আ‌মির খসরু মাহমুদ চৌধুরী। এর এক‌দিন প‌রই তারা পদত্যাগ করছে‌ন।

খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই বছরের ২ জুন মু. মহসীন চৌধুরী কমিশনার হিসেবে নিয়োগ পান। ২০২৪ সা‌লের ২৮ আগস্ট মো. আলী আকবর, ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ এবং সর্বশেষ ২০২৫ সালের ২৯ জুলাই মো. সাইফুদ্দিন কমিশনার হিসেবে দায়িত্ব নেন।